নয়াগ্ৰামের অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন কলকাতার কয়েকজন শুভানুধ্যায়ী ব্যক্তি
দি নিউজ লায়ন ; কথায় আছে 'ইচ্ছা থাকলেই উপায় হয়' আর সেই ইচ্ছাশক্তির বলে সুদূর কলকাতায় কর্মসূত্রে থেকেও এক দুটো বছর নয় ধারাবাহিকভাবে নয়াগ্ৰামের কলমাপুকুরিয়া গ্রামের অসহায় মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন শিক্ষক মানস পাল। প্রতি বছরের মতো এবছরও শিক্ষক মানস পাল, স্বপন চ্যাটার্জী,রাজু দত্ত এর শুভানুধ্যায়ী ব্যক্তিরা নয়াগ্ৰামের কলমাপুকুরিয়া গ্রামের মানিকপাত্রর বাড়িতে আসেন।
মঙ্গলবার তারা ওই গ্রামের অসহায় মানুষদের হাতে শীতের পোশাক, ছাত্রছাত্রীদের খাতা পেন এবং বিস্কুটের প্যাকেট তুলে দেন। ত্রাণ বিতরণ কর্মসূচির মূল উদ্যোক্তা মানস বাবু জানান- একটা সময় সমীক্ষার কাজে নয়াগ্ৰামের প্রত্যন্ত এলাকায় এসেছিলাম। তখন এলাকার মানুষের অসহায় অবস্থা দেখে তাদের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা করেছিলাম।
পরবর্তী সময়ে কলকাতার একটি স্কুলে শিক্ষকতার পেশায় নিয়োজিত হয়ে ধারাবাহিক ভাবে প্রতি বছর নয়াগ্ৰামের মানুষের পাশে থাকছি সাধ্য মতো।আর প্রথম দিকে সহযোগীর অভাব থাকলেও এখন প্রচুর মানুষ মানস বাবুর এই মহৎ উদ্যোগে সাথী হয়েছেন। কলকাতাবাসী এই শুভানুধ্যায়ী ব্যক্তিদের কাছ থেকে সাহায্য পেয়ে খুশি কলমাপুকুরিয়া গ্রামের অসহায় মানুষজন।

Post a Comment